All News
news

25 Jun 2025

রাবিপ্রবি’তে ২০২৪-২০২৫ অর্থ বছরের পরিকল্পিত বনায়ন কার্যক্রমের উদ্বোধন

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের অর্থায়নে ২০২৪-২০২৫ অর্থ বছরের পরিকল্পিত বনায়ন কার্যক্রম আজ ২৪.০৬.২০২৫খ্রি: রোজ মঙ্গলবার সকাল ০৯:১৫ ঘটিকায় উদ্বোধন করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। এসময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের স্থাপনা নির্মান করার সময় পরিবেশের যাতে কোন ক্ষতি না হয় সেই বিষয়টি নিশ্চিত করতে যে প্রচেষ্টা এবং উদ্যোগ নেয়া দরকার সেই কর্মসূচীর আলোকে আজকের এই পরিকল্পিত বনায়ন কর্মসূচীর উদ্বোধন করা হলো। এ কর্মসূচীতে বিশ্ববিদ্যালয়ে প্রায় পচিঁশ ধরনের গাছ লাগানো হবে।

এসময় বিশ্ববিদ্যালয়ের স্থাপন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব আবদুল গফুর উপস্থিত ছিলেন; এছাড়া বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন

news

25 Jun 2025

রাবিপ্রবি’তে একাডেমিক কাউন্সিলের ১২ তম সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১২ তম সভা রাবিপ্রবি’র একাডেমিক ভবন-২ এর মুক্তিযুদ্ধ কর্ণারের সভা কক্ষে আজ ২৪-০৬-২০২৫ তারিখে সকাল ১১:৩০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাবিপ্রবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।

একাডেমিক কাউন্সিল বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষা বিষয়ক সংস্থা যেখানে আইন, সংবিধি ও বিধানের আলোকে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ ও তৎসম্পর্কিত পরিকল্পনা প্রনয়ন করে থাকে।

এই একাডেমিক কাউন্সিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সিলেবাস প্রণয়ন, প্রনয়কৃত বিভিন্ন নীতিমালা, একাডেমিক পরীক্ষার মানোন্নয়ন, বিভিন্ন বিভাগের পাঠ্যক্রম কমিটি, বিভিন্ন বিভাগের পরীক্ষা কমিটি ও নতুন বিভাগ খোলার বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।

উক্ত একাডেমিক কাউন্সিলে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সেলিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ড. ওয়াহিদা সুমী, বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট, নদী উপকেন্দ্র, খেপুপাড়া, পটুয়াখালী এর সিনিয়র সাইন্টিফিক অফিসার ও সাবস্টেশন চীফ ড. মোহাম্মদ আশরাফুল হক । এসময় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মিনারেলস, জিওটেক ও জলবায়ু পরিবর্তন বিভাগের প্রিন্সিপাল জিওলোজিস্ট ও বিভাগীয় প্রধান ড. মোঃ মনিরুজ্জামান অনলাইন জুম প্লাটফর্মে যুক্ত ছিলেন। এছাড়াও রাবিপ্রবি’র ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন জনাব সূচনা আখতার, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন জনাব ধীমান শর্মা, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান জনাব মোহনা বিশ্বাস, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ড. তানজিম মাহমুদ, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা, টুরিজ্যম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান জনাব মোসা. হাবিবা ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) জনাব সপ্তর্ষি চাকমা উপস্থিত ছিলেন।

news

29 May 2025

রাবিপ্রবি ডিবেটিং সোসাইটির উদ্যোগে বিতর্ক সপ্তাহ-২০২৫ শুরু

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাবিপ্রবি ডিবেটিং সোসাইটির উদ্যোগে সপ্তাহব্যাপী বির্তকের তাত্ত্বিক ও প্রায়োগিক বিভিন্ন ইভেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা বিকাশের লক্ষ্যে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার ২৮ মে ২০২৫ খ্রিঃ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর কনফারেন্স কক্ষে ‘Asian Parliamentary Debate’ এর প্রশিক্ষণ-কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।

কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন রাবিপ্রবি’র কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ মাঈনুদ্দিন ও রাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি জনাব আয়নুল ইসলাম। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন। উল্লেখ্য যে সপ্তাহব্যাপী এ আয়োজনে থাকছে বিতর্কের বিভিন্ন বিষয়ের উপর কর্মশালা, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, পুরস্কার বিতরনী ও সমাপনী অনুষ্ঠান।

news

27 May 2025

রাবিপ্রবি’তে ‘তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ’ বিষয়ক এক আলোচনা সভা আজ মঙ্গলবার ২৭ মে ২০২৫ খ্রিঃ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের সামগ্রিক আয়োজন করে জেলা তথ্য অফিস, রাঙ্গামাটি।

আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের বিনির্মাণ তরুণদের হাতেই নিহিত; এই তারুণ্যকে রিসেইপ তথা পুনর্গঠন করে জাতির জন্য রির্সোস হিসেবে গড়ে তুলতে হবে এবং তারা যদি হাতে হাত মিলিয়ে এবং কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে তাহলে আমরা আবার একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখতে পারি। তিনি আরো বলেন যে প্রত্যেক তরুণ যতক্ষণ না নিজেদের মধ্যে একটি নাসার মতো গবেষণা সংস্থা তৈরির স্বপ্ন দেখছে, ততক্ষণ পর্যন্ত তারুণ্যের জয় হবে না; বাংলাদেশে তারুণ্যের জয়জয়কার হবে সততা, দক্ষতা ও যোগ্যতা তৈরির মাধ্যমে। সততা, দক্ষতা ও যোগ্যতা এ প্যাকেজটি প্রত্যেকের মধ্যে থাকতে হবে তবেই তরুণরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে মূখ্য ভূমিকা রাখতে পারবে।

এ আলোচনা সভার সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা তথ্য অফিসের উপ-পরিচালক জনাব রাহুল বণিক; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এর কার্যালয় রাঙ্গামাটি-এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সৈয়দ আবু হুরাইরা আদর ও রাবিপ্রবি’র কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ মাঈনুদ্দিন। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।

news

25 May 2025

রাবিপ্রবি’তে Emotional intellligence and coordination skill : Inevitable needs for personnel management বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে ‘Emotional intellligence and coordination skill : Inevitable needs for personnel management’ বিষয়ক সেমিনার আজ শনিবার ২৪ মে ২০২৫ খ্রিঃ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে  মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। সেমিনারে রাবিপ্রবি’র সকল বিভাগের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

এছাড়া প্রশিক্ষণে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) জনাব ধীমান শর্মা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর অতিরিক্ত পরিচালক (কিউ এ) জনাব সূচনা আখতার এবং উপ-রেজিস্ট্রার (একাডেমিক) ও অতিরিক্ত দায়িত্ব (আইকিউএসি) জনাব মাহবুব আরাসহ উপস্থিত ছিলেন।