রাবিপ্রবি’তে Hult Prize এর ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত

Publish Date: 09 Feb 2026 09:15:05 AM

রাবিপ্রবি’তে Hult Prize এর ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সামাজিক উদ্যোক্তা প্রতিযোগিতা Hult Prize এর রাবিপ্রবি ক্যাম্পাস পর্যায়ের ২০২৬ এর ফাইনাল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ ০৫ ফেব্রুয়ারি ২০২৬খ্রি. তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ১১:৩০ ঘটিকায় একাডেমিক ভবন-১ এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াং পাওয়ার ইন সোশ্যাল একশন (ঈপসা) এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ আরিফুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক জনাব সাদ্দাম হোসেন। প্রতিযোগিতায় উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক জনাব ফাহিম হোসেন। রাবিপ্রবি Hult Prize এর ক্যাম্পাস ডিরেক্টর মোঃ ইলিয়াছ।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও উদ্ভাবনী দল তাদের আইডিয়া উপস্থাপন করেন। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোসা. হাবিবা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ ফখরুদ্দিন, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক জনাব মোঃ নাফিজ মন্ডল, Digiden IT এর সিইও ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার জাবেদ উদ্দিন এবং Next Wave 360 Solutions এর সিইও ও প্রতিষ্ঠাতা জনাব আবদুল্লাহ আল কায়সার। অংশগ্রহণকারী দলগুলোর মধ্য থেকে সৃজনশীলতা, সামাজিক প্রভাব, বাস্তবায়ন যোগ্যতা ও উপস্থাপনার ভিত্তিতে সেরা দল নির্বাচন করা হয়।

রাবিপ্রবি Hult Prize প্রতিযোগিতায় অংশগ্রহণকারী- The Savior, Aquanova, Safexit AI, D’Artagran, Local Stay, Econexus-এ ছয়টি দল Pitch Round এ Aqua Fish Feed; Smart Cold Chain for Industry Sustainable Fisheries; AI powered Smart Vision and Public Safety System; Bioshield; Sustainable Tourism এবং Plastic Recycling Process বিষয়ে তাদের আইডিয়া প্রজেক্ট উপস্থাপন করেন। এ ছয়টি দলের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে D’Artagran দল, প্রথম রানারআপ হয়েছে Local Stay দল এবং দ্বিতীয় রানারআপ হয়েছে Econexus দল।

অনুষ্ঠানে বলা হয়, Hult Prize তরুণদের উদ্ভাবনী চিন্তা ও সামাজিক সমস্যা সমাধানে নেতৃত্ব দিতে উৎসাহিত করবে। এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তার মনোভাব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে এ ধরনের উদ্ভাবনী উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।  

রাবিপ্রবি Hult Prize ফাইনাল প্রতিযোগিতার সহযোগী প্রতিষ্ঠানগুলো হলো- রাবিপ্রবি ফটোগ্রাফি ক্লাব, Think Bright, Infogram, The Business Standard, The Graduates, News 24, The Daily Campus, The Bayline Journal, The Positive One, Skino, Digiden IT, Neeshorgo।