রাবিপ্রবি’তে বাঁধন এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ও নতুন কমিটি ঘোষণা

Publish Date: 02 Feb 2026 10:42:54 AM

রাবিপ্রবি’তে বাঁধন এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ও নতুন কমিটি ঘোষণা

“একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন” শ্লোগানকে ধারণ করে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ ০২ ফেব্রুয়ারি ২০২৬খ্রি. তারিখ রোজ সোমবার সকাল ১০:০০ ঘটিকায় একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে বাঁধন রাবিপ্রবি ইউনিট বিভাগীয় জোন-২ এর বার্ষিক সাধারণ সভা, নতুন কমিটি ঘোষণা, রক্তদাতা সংবর্ধনা, দায়িত্ব হস্তান্তর ও নবীন বরণ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। উল্লেখ্য যে, বিগত বছরে (২০২৫ সাল) কমিটি বিনামূল্যে ২৬৪ ব্যাগ রক্ত দান করে এবং শহিদ আব্দুল আলী একাডেমীসহ রাঙ্গামাটির দূরবর্তী বরকল উপজেলার ভূষণছড়া গ্রামে বিনামূল্যে ২৫২ জনের রক্তের গ্রুপ নির্ণয় করে। অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ, সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি'র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। তিনি একাডেমিক কারিকুলামের বাইরে সামাজিক-সাংস্কৃতিক-স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের সাথে জড়িত থেকে সমাজের কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের সর্বদা ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করেন। এছাড়া রক্তদান কার্যক্রম সম্প্রসারণ, মানবিক সেবার মানোন্নয়ন এবং তরুণদের আরো বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্ব আরোপ করেন। রাঙ্গামাটিতে অবস্থিত বিভিন্ন কলেজ ও স্কুলে এ কার্যক্রম ছড়িয়ে দেয়ার আহবান জানান।

আগামী ১ বছর মেয়াদের জন্য (২০২৬ সাল) বাঁধন এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এ নতুন কমিটি ঘোষণা করেন বাঁধনের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান। নবগঠিত কমিটির পদসমূহে নির্বাচিতরা হলেন: জোনাল প্রতিনিধি প্রমিত রায় (টিএইচএম), সভাপতি মোঃ হাসিবুর রহমান মিশকাত (এফএমআরটি), সহ-সভাপতি-১ অর্জুন মন্ডল, সহ-সভাপতি-২ মোঃ সাব্বির হোসেন (এফএমআরটি), সাধারণ সম্পাদক আলিফ সাঈদ ফাতিক (টিএইচএম), সহ- সাধারণ সম্পাদক পার্থ নাথ (এমজিটি), সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রাব্বি তন্ময় (টিএইচএম), সহ-সাংগঠনিক করুন চাকমা (এমজিটি), কোষাধ্যক্ষ নিশান দে, দপ্তর সম্পাদক ছিদ্দিকুর রহমান রাকিব (এফএমআরটি), তথ্য ও শিক্ষা সম্পাদক মোঃ সাকিবুল ইসলাম (টিএইচএম), প্রচার ও প্রকাশনা সম্পাদক আমাতুল্লাহ ফারাবী ঈশা (সিএসই), শহীদুল আলী (এমজিটি), অনিক চন্দ্র নাথ (এমজিটি) এবং কার্যনির্বাহী সদস্য মহিমা আক্তার সাবহা (টিএইচএম), ফয়সাল আহম্মেদ (এফইএস), মুবিনা সুলতানা (এফইএস)।

নবনির্বাচিত কমিটির সদস্যরা বাঁধন এর আর্দশ ও লক্ষ্যকে সামনে রেখে স্বচ্ছতা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে রক্তদান কার্যক্রমকে আরো গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি’র রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ জুনাইদ কবির; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল আলম; এছাড়া শিক্ষক উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক জনাব ফাহিম হোসেন। সভার সভাপতিত্ব করেন বাঁধন রাবিপ্রবি ইউনিট বিভাগীয় জোন-২ এর বিদায়ী সভাপতি ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী প্রমিত রায় এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী রবিউল আউয়াল কাউসার।