All Event

01 Jan 1970 - 01 Jan 1970

RMSTU Vice Chancellor attended "3rd International Conference on Advancment of Life Sciences 2025" as Special Guest
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান ১২/০১/২০২৫ তারিখে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্সেস অনুষদের উদ্যোগে আয়োজিত “3rd International Conference on Advancment of Life Sciences 2025” শীর্ষক সম্মেলনের দ্বিতীয় দিনের প্লেনারি সেশনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উক্ত সম্মেলনের সায়েন্টিফিক সেশনে তিনি "Functional foods noncommunicable diseases: data-driven evidences to challenge a paradigm-shift" বিষয়ে ইনভাইটেড স্পিকার হিসাবে বক্তব্য উপস্থাপন করেন।

সেশন শেষে তিনি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ মহোদয়ের সাথে একান্ত সাক্ষাত করেন এবং গবেষণা উন্নয়নে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

01 Jan 1970 - 01 Jan 1970

রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান এর যোগদান

প্রেস বিজ্ঞপ্তি রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান এর যোগদান রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বায়োলজিক্যাল সায়েন্স এর ডিন এবং ডিপার্টমেন্ট অব বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি এর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান মহোদয় আজ ১০ জানুয়ারী ২০২৫ তারিখ পূর্বাহ্নে যোগদান করেছেন।

যোগদান করার পর মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান মহোদয়কে বিশ্ববিদ্যালয়ের দুইটি অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান।

তিনি ভাইস চ্যান্সেলর দপ্তরে সকাল ১১:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ে চলমান একাডেমিক ও প্রশাসনিক কর্মকান্ডের বিষয়ে বিভিন্ন বিভাগ ও দপ্তরের শিক্ষক, কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন।

এরপর তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীদের আবাসিক হল পরিদর্শন করে হলের সার্বিক অবস্থা পরিদর্শন করেন এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেন।

বিগত ৯ জানুয়ারী ২০২৫ তারিখ শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জনাব এ. এস. এম. কাসেম স্বাক্ষরিত মহামান্য রাষ্ট্রপতি এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর-এঁর অনুমোদনক্রমে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ধারা ১০ (১) অনুযায়ী রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদানের তারিখ থেকে পরবর্তী চার (০৪) বছরের জন্য নিয়োগ করা হয়েছে।

ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোঃ আতিয়ার রহমান, পিইএচডি মহোদয় দক্ষিণ আফ্রিকান সরকারের NRF ফেলোশীপ এর আওতায় KwaZulu Natal University, Durban থেকে এক বছর মেয়াদী পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। তিনি জাপানের United Graduate School of Agricultural Sciences, Ehime University থেকে ২০০৬ সালে বায়োকেমিস্ট্রি এবং ফুড সায়েন্স বিষয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগ থেকে স্নাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৬ সালে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি থাইল্যান্ডে Walailak University এ International Professor (Distinguished Scholar Category) হিসেবে শিক্ষকতা করেন। তিনি বাংলাদেশের বিভিন্ন বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের আর্থিক সহায়তায় ২০ টির অধিক গবেষণা প্রকল্প পরিচালনা করেন এবং দেশি ও বিদেশি স্বনামধন্য পিয়ার রিভিউকৃত বৈজ্ঞানিক জার্নালে ১৩৫ টির বেশি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

news

01 Jan 1970 - 01 Jan 1970

রাবিপ্রবিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ পালিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ও আবাসিক হলসমূহে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সেই সাথে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকলে কালো ব্যাজ পরিধান করে।

সকাল ৮:৩০ ঘটিকায় রাবিপ্রবি'র শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদয়ের সাথে নিয়ে ক্যাম্পাসে অবস্থিত অস্থায়ী শহীদ মিনারের বেদিতে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাস্বরূপ পুষ্পস্তবক অর্পণ করেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। এসময় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সায়েন্স ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডীন জনাব ধীমান শর্মা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন জনাব সূচনা আখতার, প্রক্টর জনাব সাদ্দাম হোসেন, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্প এর প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব আবদুল গফুর, বিভিন্ন বিভাগের বিভাগীয় চেয়ারম্যান এবং কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণের পর ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

কী অসম পরিস্থির মধ্যে ৫২’র ভাষা আন্দোলন ও জাতীয় জীবন মুক্তির আকাঙ্খা তৈরী হয়েছিল তার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন এবং মাতৃভাষার অধিকার আদায়ে যাঁরা বুকের রক্ত দেয়ার সাহস দেখিয়েছিলেন তাঁদেরকে স্মরণ করার জন্য এবং তাঁদের চেতনা ধারণ করে দেশ বিণির্মানের আকাঙ্খাকে গতিশীল করে সর্বকাজে নৈতিকতার মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান ।

তিনি আরও বলেন, ১৯৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে জুলাই-২০২৪ গণ-অভ্যুত্থানে শহীদদের জন্য দোয়া পাঠ পূর্বক তাদের চিন্তা-চেতনা প্রবাহমান রাখার জন্য ও দেমপ্রেমে উদ্ধুদ্ধ হওয়ার জন্য দেশের ও দপ্তরের সকল কাজ দক্ষতা, নিষ্ঠা ও নৈকিতকতার সাথে সম্পন্ন করে দেশের মর্যাদা বৃদ্ধি করে জাতি হিসেবে মাথা উচুঁ দাড়াবার জন্য অঙ্গীকারবদ্ধ হবারআহবান জানান। এছাড়া অত্র অঞ্চলে উচ্চ শিক্ষার একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে এ অঞ্চলের মানুষের উচ্চ শিক্ষা নিশ্চিতকল্পে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। এই মহান শহীদ দিবস সহ যুগে যুগে যে সাহসী তরুন-যুবক-ছাত্র-জনতা প্রাণ দিয়ে দেশ ও জাতীর জীবনে যে মুক্তির নেশা তৈরী করেছিল তা যেন বৃথা না যায় সে বিষয়ে সর্তক থাকার কথা বলেন।

এরপর রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির উদ্যেগে আয়োজিত বই মেলা মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।